#চর_কুকরী_মুকরী_[চরফ্যাশন_ভোলা] চর কুকরী মুকরী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত একটি ইউনিয়ন যা বঙ্গোপসাগরের দ্বারপ্রান্তে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই চর কুকরী মুকরী।নদী,পানি,কেওড়ার বন আাশেপাশের পরিবেশ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই।(১০০%)হারিয়ে যাবেন অন্য এক ভূবনে।এ যেনো সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। আর ব্যবহার আর সরলতা কারনে এখানের সহজ সরল মানুষ গুলোকে অনেক আপন মনে হবে। জ্যকব টাওয়ার কিভাবে যাবেন ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন রাত ৮ টা ৩০ এ তাসরিফ ৩/৪ লঞ্চ ছেড়ে যায় চরফ্যাশনের উদ্দেশ্যে। ডেকের ভাড়া ২০০/৩০০ টাকা কেবিন ৮০০/১৫০০ সকালে চরফ্যাশন পৌঁছে বাইকে করে চলে যাবেন কচ্ছপিয়া ঘাট। ভাড়া এক বাইক ২০০(দামাদামি করে)২ জন গেলে ১০০ করে পড়বে। ঘাট থেকে খেয়া(ছোট লঞ্চ)যেতে পারেন কুকরী মুকরী।কিংবা স্পীড বোট রিজার্ভ করেও যেতে পারেন।খেয়া ছাড়ে দুপুর ১২ টা ৩০ এ আর বিকেল ৪ টা ৩০ এ।ভাড়া ৪০ টাকা।ফেরার সময় সেইম রুটে ব্যাক করবেন। কুকরী মুকরী থেকে খেয়া সকাল ৯ টা ও দুপুর ২.৩০ এ।আর চরফ্যাশন থেকে বিকাল ৫ টায় ঢাকার লঞ্চ ...